মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ
মাঝে এক মাস কমার পর আবার টানা দুই মাস বাড়ল মূল্যস্ফীতি। এপ্রিলের পর মে মাসেও বেড়েছে মূল্যস্ফীতির হার। গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ, যা গত ১৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি। এটি গত বছরের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। ওই মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয় ৯ দশমিক ৯৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার এ সম্পর্কিত সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিএস। প্রতিবেদনে দেখা যায়, মে মাসে খাদ্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেশি ছিল। মাসটিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফ...