সংঘর্ষের পর হলে ফেরা শিবিরকর্মীরা চুপচাপ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গত বুধবার দুপুরে সংঘর্ষের পর ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরকর্মীদের তাড়িয়ে দেয় ছাত্রদল। তবে শিবিরকর্মীরা রাতে ক্যাম্পাসে ফিরে আসেন। তারা চুপচাপ আছেন। সাধারণ শিক্ষার্থীরা এ তথ্য দিয়েছেন। এদিকে শিবিরকর্মীদের অভিযোগ, তাদের হুমকি দেওয়া হচ্ছে। তারা আতঙ্কে আছেন। অন্যদিকে ছাত্রদলের কর্মীরা বলছেন, ক্যাম্পাস শিবিরমুক্ত ঘোষণা করা হয়েছে। এখানে কোনো শিবিরকর্মী নেই। যারা আছেন, তারা গুপ্ত। বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সেদিন সকালে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির &ls...