পর্যাপ্ত পানি পান করছেন কি না, বুঝবেন ৫ লক্ষণে
শরীরে পানির ভারসাম্য ঠিক রাখা সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ। তবে অনেকেই তৃষ্ণা না পাওয়া পর্যন্ত পানি পান করেন না। অথচ শরীরে পানির ঘাটতি হলে শুধু তৃষ্ণাই নয়, ত্বক, ঠোঁট, মাথাব্যথা ও ক্লান্তির মতো নানা লক্ষণেও তা বোঝা যেতে পারে। পুষ্টিবিদ দীপশিখা জৈন শরীরে পর্যাপ্ত পানি রয়েছে কি না বোঝার পাঁচটি সহজ লক্ষণের কথা জানিয়েছেন। তার মতে, দৈনন্দিন জীবনের এসব পরিবর্তন খেয়াল করলে পানিশূন্যতার বিষয়ে আগেভাগেই সতর্ক হওয়া সম্ভব। ত্বক দ্রুত স্বাভাবিক হওয়া শরীরে পানির ভারসাম্য বোঝার একটি সহজ উপায় হলো ত্বকের টার্গোর পরীক্ষা। হাতের উল্টো দিকের ত্বকের সামান্য অংশ আলতো করে চিমটি দিয়ে তুলে কিছুক্ষণ ধরে ছেড়ে দিতে হ...