গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেইমানি করেছেন। শনিবার সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন জামায়াত স্বাধীনতাবিরোধী, সার্বভৌমত্ব চায় না। এসব কথাবার্তা বলার পর তারাই এবার জামায়াতের পকেট বন্দি হয়েছে। এনসিপির যেসব প্রার্থী নির্বাচন করেছে তার সব...