সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৬ মাসে ১১৭ জনের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেট অঞ্চলের আওতাধীন মহাসড়কে গত ছয় মাসে ১৮৫টি সড়ক দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭৫ জন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ১০৯ জন। সিলেট অঞ্চলের হাইওয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুর্ঘটনার মধ্যে মার্চে সবচেয়ে বেশি ৪১টি দুর্ঘটনা ঘটে। ওই মাসে নিহত হন ২৪ জন। মে মাসে ৪০টি দুর্ঘটনায় ২২ জন এবং জুনে ৩২টি দুর্ঘটনায় সর্বোচ্চ ২৯ জন প্রাণ হারান। হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ২২টি দুর্ঘটনায় ১৪ জন, মার্চে ৪১টি দুর্ঘটনায় ২৪ জন, এপ্রিলে ২৩টি দুর্ঘটনায় ১৪ জন, মে মাসে ৪০টি দুর্ঘটনায় ২২ জন, জুনে ৩২টি দুর্ঘটনায় ২...