সেন্টমার্টিন দ্বীপের সুরক্ষায় মহাপরিকল্পনা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
সেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপে ২০ হাজার চারাগাছ রোপণ ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিএসের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনরুট ফাউন্ডেশন দ্বীপে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। আয়োজনে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে যারা বসবাস করছেন তারা দ্বীপেরই গুরুত্বপূর্ণ অংশ। দ্বীপটা তারাই লালন করছেন, ধারণ করছেন। দ্বীপের সঙ্গে তাদের মমত্ব গড়ে উঠেছে। অনেক প্রতিকূলতার ভেতরেও তারা দ্বীপে অবস্থান ক...