ইমাম-মুয়াজ্জিনের থেকে অর্থ আদায়ের অভিযোগ, বিএনপির ২ নেতাকে অব্যাহতি
মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির দুই স্থানীয় নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পদ হারানো নেতারা হলেন—দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মো. ইউছুফ। শনিবার দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় তাদের দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল...