প্রদর্শনীতে বঙ্গবন্ধু থাকলেও, জিয়া নেই কেন- জবাবে যা বলছে জামায়াত
জামায়াতে ইসলামীর প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ছবি থাকলেও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি বা স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ কেন নেই- প্রশ্ন তুলেছে বিএনপি। জবাবে জামায়াতে বলেছে, জিয়াউর রহমান স্বৈরাচার নন বলেই, ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা পর্বে স্বৈরশাসনের ইতিহাসে তাঁর ছবি রাখা হয়নি। গত ৫ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গনে ‘জুলাই এখনো শেষ নাই’ শীর্ষক এই স্থিরচিত্র প্রদর্শনী শুরু হয়। যা শেষ হয় শনিবার রাতে। এতে জুলাই শহীদদের ছবি, চিঠি রয়েছে। স্বৈরাশসক হিসেবে উপস্থাপন করা হয়েছে আইয়ুব খান, ইয়াহিয়া খান, শেখ মুজিবুর রহ...