রেমিট্যান্সের ৬৯ শতাংশ ১০ জেলায়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এক হাজার ১৪৭ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৫ কোটি ডলার। জুলাই-অক্টোবর সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩২ কোটি ডলার বা প্রায় ১৩ শতাংশ। এর মধ্যে ৭৯৪ কোটি ডলার বা ৬৯ দশমিক ২৪ শতাংশ এসেছে ১০টি জেলায়। এককভাবে শুধু ঢাকা জেলায় এসেছে ৩৬ শতাংশের বেশি রেমিট্যান্স। সংশ্লিষ্টরা জানান, যে অঞ্চলের ব্যাংক শাখা যত রেমিট্যান্স জমা হয় তা ওই অঞ্চলের প্রবাসী আয় হিসেবে বিবেচিত হয়। প্রথম চার মাসে শীর্ষ ১০ জেলার মধ্যে ছয়টি চট্টগ্রাম বিভাগের। তিনটি ঢাকা বিভাগের। অন্যটি সিলেট জেলা। জুলাই-অক্টোবরে শুধু ঢাকা জেলার শাখায় এসেছে ৪১...