বিদ্যালয়ের মাঠের ওপর হাই ভোল্টেজ বিদ্যুতের তার
বিদ্যালয়ের মাঠের মাঝ বরাবর ওপর দিয়ে বয়ে গেছে ১১ হাজার ভোল্ট বিদ্যুতের সাতটি তার। হাই ভোল্টেজ এসব তারের নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হয় দুটি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হচ্ছে– ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রাম আলহাজ অলিয়ার রহমান খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে শিক্ষার্থী আড়াই শতাধিক। ১১ কেভির হাই ভোল্টেজ এসব তারের নিচ দিয়েই শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হয়। শিশুরা মাঠে খেলাধুলাও করতে পারে না। তার ছিঁড়ে পড়ার ভয়ে বৈশাখের ঝড়বৃষ্টির দিনে অনেক অভিভাবকই সন্তানদের বিদ্যালয়...