গুজব-অপতথ্য স্থিতিশীলতা বিনষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে
গুজব, অপপ্রচার, মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিজইনফরমেশন (অপতথ্য) সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার নিশ্চিত করতে তাদেরই সোচ্চার হতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের জন্য নীতিমালা থাকা প্রয়োজন। কোনো সংবাদপত্র বা গণমাধ...