প্রতিবাদ কর্মসূচির ডাক
নিজের সন্তানকে কিশোর গ্যাংয়ের হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শাহজাহান। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার পর রাতে মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে অভিভাবক রক্তাক্ত হবার ঘটনা গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের সামাজিক মাধ্যমে ছিল সবচেয়ে আলোচিত বিষয়। এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এই ঘটনার প্রতিবাদে আগামী রোববার সকাল ১০টায় সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ বললেন, কোনোভাবে এ...