দীর্ঘ অপেক্ষার পর ফের সচল রৌমারী-চিলমারী রুটের ফেরি
কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌ রুটে দীর্ঘ ৪ মাস ২৪ দিন বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি এবং নৌপথে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে ফেরি চলাচল পুনরায় চালু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দীর্ঘদিনের দুর্ভোগ শেষে স্বস্তি ফিরেছে দুই পাড়ের হাজারো মানুষের মাঝে। বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। নৌ বন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশ্যে যাত্রা শুরুর মধ...