জিদান-ফারহান-শুকিসহ আসিয়ান কাপে বাংলাদেশের দল
আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতফুসা প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। তাদের নিয়েই আগামীকাল ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। জাতীয় দলের ক্যাম্পে থাকা নতুন তিন মুখের ওপর আস্থা রেখেছেন কোচ থমাস ডুলি। তিনজনেরই এবার জাতীয় দলের জার্সিতে অভিষেকের সুযোগ রয়েছে। এর মধ্যে ফারহান আলী ওয়াহিদ খেলেন আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনে নতুন বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছেন ডুলি। তবে ক্যাম্পে এখনো যোগ দেননি ফারহান। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা তার। রক্ষ...