নাজিব রাজাককে গৃহবন্দী রাখার অনুমতি মালয়েশিয়ার রাজার
মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর অনুমতি দিয়েছেন দেশটির রাজা। শুক্রবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো। রয়টার্সের খবরে বলা হয়েছে, নাজিব রাজাককে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা দেওয়া হয়েছে। এর ফলে কারাগারে থাকা বাকি সাজা তিনি গৃহবন্দি অবস্থায় ভোগ করতে পারবেন। তবে এ সুবিধার জন্য তাকে ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ ত...