কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শুক্রবার সকাল ৮টায় উপজেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। বাজারে ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণ শুরু করে ৮টার আগেই শেষ করে দেন। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন এবং মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ কর...