মোহাম্মদ ইউনুছ আইবিসিএফের চেয়ারম্যান নির্বাচিত
ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারমম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) সভায় নির্বাচিত হন তারা। সভায় আগামী দুই বছরের জন্য ফোরামের ১১ স...