দেশে-বিদেশে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার নামে দেশে-বিদেশে ব্যাংক হিসাব, বিদেশে অর্জিত সম্পদ সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের পরিচালকের স্বাক্ষর করা চিঠি বিএফআইইউ’র পরিচালকের কাছে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে দুদকে আসা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এসব তথ্য চাওয়া হয়েছে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, শেল কোম্পানি গঠন,...