রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন সাইফুল হক। এ সময় তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাদের ধন্যবাদ জানান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এ সময় সাইফুল হক বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ন...