ভ্রমণ ও কেনাকাটায় বাড়তি সুবিধা, নতুন ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক
ভ্রমণ, কেনাকাটা ও দৈনন্দিন খরচে বাড়তি সুবিধা দিতে নতুন ক্রেডিট কার্ড বাজারে এনেছে সিটি ব্যাংক। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ নামের এই কার্ডে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক, বছরে ১২টি ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ভিজিটসহ বিভিন্ন সুবিধা থাকছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিস অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক ক...