পুকুর-খামার দখলে নিতে ২ শিশুর নামে চাঁদাবাজির মামলা
এক বিধবার পুকুর ও মুরগির খামার দখলে নিতে তাঁর স্কুল ও কলেজ পড়ুয়া তিন সন্তানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে প্রতিপক্ষ। এরই মধ্যে পুলিশ ওই নারীর কলেজ পড়ুয়া বড় ছেলেকে গ্রেপ্তার করেছে। অন্য দুই সন্তান গ্রেপ্তারের ভয়ে স্কুল বাদ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর এর পেছনে থেকে কলকাঠি নাড়ছেন এক প্রভাবশালী বিএনপি নেতা। গতকাল শনিবার বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বোলধর গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী শাহনাজ পারভিন। তিনি জানান, তাঁর স্বামী প্রায় তিন বছর আগে মারা যাওয়ার পর স্বামীর রেখে যাওয়া পাঁচটি পুকুর ও একটি মুরগির খামারের আয় থেকে চার সন্ত...