‘নেশা ও জীবন একসঙ্গে চলতে পারে না’
বন্ধুর মাধ্যমে প্রথমে মাদকের সংস্পর্শে আসেন ফরহাদ (প্রকৃত নাম নয়)। মাদকের টাকা জোগাড় করতে ঢাকার ফ্ল্যাট, টাঙ্গাইলের বাড়ি, জমি– এমনকি ব্যবসার লাইসেন্স পর্যন্ত বিক্রি করতে হয়েছে তাঁকে। এর আগেই কাঁড়ি কাঁড়ি টাকা শেষ হয়েছে মাদকের পেছনে। মাদক মানুষকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে একাকিত্বে ঠেলে দেয়, সম্পত্তি, স্বপ্ন এবং জীবন ধ্বংস করে দেয়– যখন তার এমন উপলব্ধি হলো, ততক্ষণে তিনি নিঃস্ব। হতাশায় নিমজ্জিত ৫০ বছর বয়সী এই ব্যক্তি বুঝতে পারেন, মাদকে ডুবে থাকলে বাকি জীবনও ধ্বংস অনিবার্য। এরপর নিজের চেষ্টা, পরিবারের সহায়তা এবং পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসায় প্রায় তিন দশকের মাদকের অন্ধকার প...