৬ নেতার কমিটি, চার দিনের মাথায় তিনজনের পদত্যাগ
ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটির তিন নেতা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার বিকেলে এক বিক্ষোভ কর্মসূচিতে তারা সঠিক মূল্যায়ন হয়নি জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় সাংবাদিকদের কাছে পদত্যাগপত্রের কপিও তুলে দেন। ১২ মে সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছয় সদস্যের এই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে ইমরান হোসেনকে সভাপতি, শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ ছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে সাইদুর রহমান শাহেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বখতিয়ার মাহমুদের নাম জানানো হয়। তাদের আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দ...