মানসিক চাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব অনেক
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় বিশেষ সচেতনতামূলক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিআইইউর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টারের (এমএইচডব্লিউসি) উদ্যোগে সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড বিল্ডিং মেন্টাল রিজিলিয়েন্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন ড. তাসনুভা মাহভীন। তিনি সহজভাবে স্ট্রেস কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং মানসিকভাবে আরও শক্ত হওয়া যায়, সে বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, মানসিক চাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপনে...