ভেঙে যাওয়া পরিবারে মানসিক যত্ন
দাম্পত্য–মানব সমাজের প্রাচীনতম এবং বোধহয় সবচেয়ে সুদৃঢ় প্রতিষ্ঠান। এটি কেবল দুজন প্রাপ্তবয়স্ক মানুষের আইনি, সামাজিক বা ধর্মীয় কোনো চুক্তি নয়; এটি মনস্তাত্ত্বিক, আবেগিক আর আত্মিক বোঝাপড়ার এক নিরন্তর যাত্রা। যখন সেই বোঝাপড়ার সুতোয় টান পড়ে, একই ছাদের নিচে বসবাস করা দুজন মানুষের মধ্যে যোজন যোজন মানসিক দূরত্ব তৈরি হয়, তখন শুধু একটি পরিবার আইনিভাবে ভাঙে না, বরং এর সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের– বিশেষ করে স্বামী, স্ত্রী এবং সন্তানদের মানসিক জগতে পরিবর্তন ঘটে যায়। লিখেছেন লাবণী মণ্ডল সম্প্রতি বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামীণ সমাজেও বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে। পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ভ...