উচ্চ রক্তচাপের রোগীর ৫৩ শতাংশ তরুণ
তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। চিকিৎসা নিতে আসা আক্রান্ত প্রায় ৫৩ শতাংশ তরুণ। তাদের বড় অংশই আগে জানত না– রক্তচাপে ভুগছে। শরীরে জটিলতা দেখা দেওয়ার পর বা অন্য রোগের চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়ছে উচ্চ রক্তচাপ। গত এক বছরে চট্টগ্রামে সরকারি-বেসরকারি চার হাসপাতালে উচ্চ রক্তচাপ নিয়ে চিকিৎসা নিতে আসা ৩ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে। তথ্য বিশ্লেষণে আরও জানা যায়, এসব রোগীর কেউ কেউ দৈনিক খাচ্ছেন ৭ গ্রাম লবণ। কেউ আবার ৯ গ্রাম পর্যন্ত। অতিরিক্ত লবণ গ্রহণের প্রভাব নীরবে পড়ছে শরীরে। বাড়ছে উচ্চ রক্তচাপ। দৈনিক সর্বোচ্চ ৫ গ্রাম লবণ খাওয়ার পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য...