শিক্ষক গড়বেন দেশের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎই অনিশ্চিত
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা খানম ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধিও। ২০২৪ সালের ১১ আগস্ট প্রতিষ্ঠানে মব তৈরি করে তাঁকে পদত্যাগ করানো হয়। ফারহানা খানম সমকালকে বলেন, ‘আমাকে চার ঘণ্টা আটকে রেখে পদত্যাগপত্রে সই নিয়েছে। সাদা কাগজে বাংলা ও ইংরেজিতে সই নেয় তারা।’ সেদিন দুই শিক্ষককে পদত্যাগে যারা বাধ্য করেছে, তাদের মধ্যে বর্তমান ছাত্রীর চেয়ে সাবেক ছাত্রী বেশি ছিল বলে জানান তিনি। ড. ফারহানাকে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ফারহানা খানমের মতো বহু শিক্ষক শ্রেণিকক্ষে দাঁড়িয়ে প্রত...