ত্বকীর জন্মদিনে বেদনার ফুল
আজ ত্বকীর জন্মদিন। ৩১ বছর পূর্ণ হলো। ১৯৯৫ সালের ৫ অক্টোবর ত্বকীর জন্ম। কালের প্রবাহে ত্বকীর বয়স বেড়ে চললেও বয়স তার আটকে আছে ১৭ বছর ৫ মাসের বৃত্তে। পিটার প্যানের মতো ত্বকীর বয়স আর বাড়বে না কোনোদিন। তবে পিটার প্যান চিরদিন কিশোর হয়ে থাকার জন্য পণ করেছিল; কিন্তু ত্বকী তা চায়নি। ত্বকী বড় হতে চেয়েছিল; অনেক বড়। সবকিছু ছাড়িয়ে যেতে চেয়েছিল। জন্মদিন হয় আনন্দের; ফুল, কেক, উপহার, শুভেচ্ছা, অভিবাদন– অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু না। ত্বকীর জন্মদিন আমাদের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে আনে না। এ আমাদের জন্য হৃদয় খুঁড়ে বেদনাকে জাগিয়ে তোলার একটি দিন। ত্বকী তার একটি কবিতায় লিখেছিল&nda...