কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান, ৬৪ জেলায় আন্দোলনের হুঁশিয়ারি
এক দফা কর্মসংস্থানের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। সোমবার সকাল ১০টা থেকে শতাধিক প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের একমাত্র দাবি, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি বিভিন্ন উপযুক্ত পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করা। পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ‘চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’ এ অবস্থান কর্মসূচি পালন করছে। সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া প...