জাল কাগজে ভোটার হতে গিয়ে ধরা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য ভোটার হওয়ার আবেদন করায় নুরুল আজিজ (২২) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য আবেদন করতে এসে নুরুল আজিজ নিজেকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। আবেদনপত্রে তার বাবার নাম মো. রশিদ ও মায়ের নাম নুর জাহান বেগম উল্লেখ...