হত্যা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে ৩২ আসামি
কুমিল্লার মেঘনা উপজেলায় কোহিনুর আক্তার হত্যা মামলায় ৩২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া ৩৮ আসামি সোমবার নিম্ন আদালতে হাজির হলে বিচারক তাদের ছয়জনকে জামিন দেন এবং বাকিদের কারাগারে পাঠান। সোমবার কুমিল্লার আদালতে আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনের জামিন মঞ্জুর করেন এবং ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আরও তিন আসামি এদিন আদালতে হাজির হননি বলে জানা গেছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট কোহিনুর আক্তার হত্যা মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তা...