প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ঠিকাদারদের কাছে ফাঁস হওয়া ও সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে রাজধানীর মতিঝিলে বোর্ডের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম ওই অভিযান চালায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান। দুদক জানায়, ঠিকাদাররা সিন্ডিকেট করে বোর্ডের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তাকে ম্যানেজ করে বই ছাপানোর সরকারের প্রাক্কলিত দর জেনে যান দরপত্র জমা দেওয়ার আগেই। ওই দর তাদের পছন্দ না হওয়ায় তারা জোটবদ্ধ হয়ে দর বৃদ্ধি করার...