কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল। একটি মহল দেশের ক্ষতি করার উদ্দেশ্যে এ সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছিল। পাম্পে তেলের লাইনে ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সিরিয়াল পড়েছিল। সবাই মিলে কাজ করার ঘোষণা দেওয়ার ৩ দিনের মধ্যে লাইন ফাঁকা। এ তেল অন্য জায়গা থেকে আসেনি, দেশেই ছিল। বৃহস্পতিবার দুপুরে বরগুনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, উপকূলভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। উপকূলীয় সম...