রান্নায় এলপিজি: নির্ধারিত মূল্যে কেউ কি পান
রাজধানী ঢাকায় নতুন অনেক বাসা ও অ্যাপার্টমেন্ট ভবনে পাইপলাইনের গ্যাস নেই। না খেয়ে থাকা তো আর সম্ভব না, কাজেই রান্না করতে হলে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার কিনতে হয়। সেগুলো বাসার আশপাশের দোকানে পাওয়া যায় এবং কোনো কোনো বাসার নিচে একসঙ্গে সারিবদ্ধভাবে জড়ো করা থাকে। বাসাবাড়ির গ্যাস ফুরোলে কল দিলেই বাসার নিচে মজুত থাকা সিলিন্ডার থেকে ঘরের চুলায় সংযোগ দেওয়া হয় এলপিজি অথবা বাসায় এসে নতুন সিলিন্ডার পৌঁছে দিয়ে যান দোকানের কর্মচারীরা। সরল মনে আমার খুব জানতে ইচ্ছা করে– সরকার নির্ধারিত দামে বাসাবাড়ির জন্য এলপিজি সিলিন্ডার কারা কিনতে পারেন? আর এলপিজি সিলিন্ডার নিয়ে যে অনিয়ম হয় না...