ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে বড় রদবদল
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একযোগে ১৪ কর্মকর্তাকে বদলি ও সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান কার্যালয়ের হিসাব শাখার উপপরিচালক বিপুল কুমার গোস্বামীকে চট্টগ্রাম চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সংযুক্ত উপপরিচালক মো. নুরুল হুদাকে ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলেও তিনি হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম মাসুমকে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং রংপুর বিভ...