‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’, মেসিকে নিয়ে স্কালোনি
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে আবেগঘন হয়ে উঠেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মেসির অধ্যায় শেষ হতে যাচ্ছে। তার আগে আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি। মেসিকে সতীর্থদের জন্য ‘অবিশ্বাস্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন। স্কালোনির মতে, মেসির বিদায়ের পর জাতীয় দলে তার উপস্থিতির স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়বে। তিনি বলেন, ‘সে আর থাকবে না, এখন শুধু নস্টালজিয়াই বাকি থাকবে।’ মেসির মাঠের বাইরের পেশাদারিত্বও আলাদা করে তুলে ধরেছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘সে একজন অবিশ্বাস্য উদাহরণ। সবার আগে আসে, সবার শেষে বের হ...