‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি উদ্বোধন করলেন জোবাইদা রহমান
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। কর্মসূচি উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন জোবাইদা রহমান। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোবাইদা রহমান...