পদ্মা সেতু থেকে ঝাঁপিয়ে পড়ে ‘আত্মহত্যা’ মূল অভিযুক্তের
গাজীপুরে ৩ মেয়ে, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। পুলিশের দাবি সত্যি হলে গাজীপুরে চাঞ্চল্যকর পাঁচ হত্যাকাণ্ডের পেছনে কী ছিল তা শেষ পর্যন্ত অজানাই থেকে যেতে পারে। ওই নৃশংস ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ সুপার জানান, ওই হত্যাকাণ্ডের পর জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিনটি দল তদন্তে নামে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়। পরে মামলার তদ...