ভিন্নমতকে সম্মানের মানসিকতা গড়ে ওঠে বিতর্ক চর্চায়
বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায়। কোনো বিষয়ে একপক্ষীয় সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার পক্ষে-বিপক্ষে যুক্তি খুঁজে দেখা, তথ্য যাচাই করা এবং নিজের মতামত অন্যের সামনে উপস্থাপন করার দক্ষতা তৈরি করে বিতর্ক চর্চা। একই সঙ্গে ভিন্নমতকে সম্মান করার মানসিকতাও গড়ে ওঠে। গতকাল মঙ্গলবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে এসব কথা বলেন অতিথিরা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন বরিশাল, কুড়িগ্রাম, ফেনী, নড়াইল ও মাদারীপুরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলার ৮টি দল অংশ নেয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন...