কষ্টের উপার্জনে স্ত্রী সন্তানের জন্য জামা কিনেছিলেন তারা
কেউ দুই মাস, আবার কেউ তিন মাস পরিবার থেকে দূরে। দেশের বিভিন্ন জেলায় দিনমজুর, ফেরিওয়ালা ও নির্মাণশ্রমিকের কাজ করছিলেন তারা। ঈদ সামনে রেখে কষ্টের উপার্জনে স্ত্রী-সন্তানদের জন্য কিনেছিলেন নতুন জামা, খেলনা। কথা ছিল পরিবারের সঙ্গে ঈদ করবেন। কিন্তু বাড়ি ফেরার সেই যাত্রাই হয়ে উঠল শেষ যাত্রা। টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন বিভিন্ন জেলার শ্রমজীবী মানুষ, যারা ঈদ উপলক্ষে কাজ শেষে পরিবার-পরিজনের কাছে ফিরছিলেন। চট...