ঈদে বানান স্বাস্থ্যকর পানীয়
এবারের কোরবানির ঈদ পড়েছে গরমের মধ্যে। উৎসবের দিনগুলোতে পোলাও, মাংস, বিরিয়ানি তো খাওয়া হয়ই । এর পাশাপাশি থাকে নানা পদের মিষ্টি। এসব ভারী খাবার খাওয়ার পর হজম সহায়তার জন্য বাড়িতে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর পানীয়। মাঠা উপকরণ: ফুলক্রিম দুধের টক দই ১ কেজি, বিট লবণ ১ চা চামচ, সাদা লবণ স্বাদমতো, চিনি ২-৩ টেবিল চামচ, ঠান্ডা পানি ২ গ্লাস, লেবুর রস ১-২ টেবিল চামচ, ছানা-মাখন সামান্য (পরিবেশনের জন্য)। প্রস্তুত প্রণালি: টক দইয়ে পানি বাদে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার পানি মেশাতে হবে। মাঠা কতটুকু ঘন রাখা হবে তার ওপর নির্ভর করে পানি দিতে হবে। গ্লাসে মাঠা ঢেলে ছানা-মাখন দিয়ে পরিবেশন করতে হবে।...