রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরু চোর সন্দেহে ওই বৃদ্ধকে পিটিয়ে আহত করে চলে যান স্থানীয় মৌসুমী গরু ব্যবসায়ীরা। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। তার পরিচয় এখনো জানা যায়নি। গরু ব্যবসায়ীদের কেয়ারটেকার মোহাম্মদ সেলিম বলেন, ‘রাতে গরুর সেটের পাহারায় সাব্বির ও কেফায়েত ছিল।’ ঘটনাস্থলে পাশের বাড়ির মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘রাত চারটার...