ঘরে রাউটার কিন্তু দুর্গতির ৩ কারণ
বাসাবাড়ি বা অফিসে ওয়াইফাই রাউটারের কাছে কখনোই ব্লু-টুথ ডিভাইস রাখা উচিত নয়। অনেক সময় ল্যাপটপ, কম্পিউটার, স্পিকার, কিবোর্ডের কাছেই থাকে রাউটার। অনেকের ধারণা, এতে ভালো ইন্টারনেট পাওয়া যায়। ধারণাটা আসলে ঠিক নয়। এতে ইন্টারনেট স্বাভাবিক গতি হারায়। কারণ, ওয়াইফাই আর ব্লু-টুথ একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে। তাই একে অন্যের কাজে বাধা তৈরি করে।ফ্রিকোয়েন্সিতে ভাটা পড়ে। এতে ইন্টারনেট ধীরগতির হয়। সমস্যা মেটাতে আরেকটি পরামর্শ হলো ওয়াইফাই সিগন্যালের ক্ষমতা বাড়ানো। রাউটারে যদি সক্ষমতা বাড়ানোর সুযোগ থাকে, তাহলে অবশ্যই তা করতে হবে। এর কারণে ইন্টারনেটের ফ্রিকোয়েন্সির শক্তি অনেকাংশে বাড়বে। এতে স...