তারকা হোটেলে আয়োজন, বিলাসবহুল স্যুটে সাক্ষাৎকার
বিভাগের সাতটি জেলা ও খুলনা মহানগরীর নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গত শনিবার খুলনা সফর করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সিটি ইন নামে নগরীর তারকা মানের হোটেলে অবস্থান করেন তারা। ওই হোটেলের একটি বিলাসবহুল স্যুটে জেলা পর্যায়ে আহ্বায়ক ও সদস্য সচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হয়। পদপ্রত্যাশী অনেক নেতার উপস্থিতিতে হোটেলের অন্য অতিথিরা বিব্রত হন। এদিকে মহানগর ও জেলা কমিটির শীর্ষ পদ পেতে সাক্ষাৎকার দিয়েছেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক এস এম মুশফিকুর রহমান ও সদস্য সচিব শওকত হোসেন বাবুল। তাদের দেখে ক্ষুব্ধ হন এনসিপির নেতাকর্মীরা। এ ছাড়া তৃণমূল পর্যায়ে দলটির কমিটি করত...