লন্ডনে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের মে দিবস পালন
যুক্তরাজ্যে বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল ও নিজর মানুষ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। ১০ মে পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ব্রিটিশ লেবার পার্টির পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনের বামপন্থী এমপি আপসানা বেগম, কমিউনিস্ট পার্টি অব ব্রিটেনের সাধারণ সম্পাদক এলেক্স গর্ডন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি আবেদ আলী, বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিলের সহ-সভাপতি ড. আখতার সোবহান মাসরুর, ওয়ালি রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. রফিকুল হাসান খান জিন্নাহ, অর্থ সম্পাদক...