দেশজুড়ে বিস্তৃতির কারণে ক্রেতার সংখ্যা বাড়ছে
সমকাল : দেশের সুপারশপ খাতের সামগ্রিক অবস্থা কেমন দেখছেন? গালিব ফাররুখ বখত : সুপারশপ খাতকে আমরা সম্ভাবনাময় একটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে দেখছি। ক্রেতারা এখন সাশ্রয়ী দামের পাশাপাশি পণ্যের মান, সঠিক ওজন, পরিচ্ছন্ন পরিবেশ এবং এক জায়গায় প্রয়োজনীয় বাজার করার সুবিধা চান। এই চাহিদা বড় শহরের বাইরেও তৈরি হচ্ছে। তবে দেশের মোট খুচরা বাজারের তুলনায় সংগঠিত খুচরা ব্যবসার পরিসর এখনও ছোট। ফলে এর বিকাশের বড় সুযোগ রয়েছে। আমাদের কাছে এই খাতের ভবিষ্যৎ হলো সাধারণ পরিবারের দৈনন্দিন বাজারের নির্ভরযোগ্য ঠিকানা হয়ে ওঠা। ডেইলি শপিংয়ে আমরা সাশ্রয়, সহজলভ্যতা ও ক্রেতার আস্থাকে সেই অগ্রযাত্রার ভিত্তি হিসেবে দেখছি। সমকাল...