সরকারি বাসায় ভাড়াটে থাকলে বরাদ্দ বাতিল, সরাতে হবে আজকের মধ্যে
সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজে বসবাস না করে অন্যের কাছে বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আজ শনিবারের মধ্যে সব ভাড়াটে ও সাবলেটগ্রহীতাকে সরিয়ে সরকারি বাসায় নিজেকে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসায় ভাড়াটে বা সাবলেটগ্রহীতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরা...