নেতানিয়াহুর সামনে পথ নেই, আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে: লাপিদ
ইসরায়েলে ক্যামেরার আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে বলে ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। তিনি চেঞ্জ ব্লককে জয়ী ঘোষণার পাশাপাশি দাবি করেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে আর কোনো পথ নেই। ইয়ার লাপিদ চেঞ্জ ব্লকের শরিক টুগেদার পার্টির নেতা। শুক্রবার নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের ঠিক বিপরীত। এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে ও ক্যামেরার আড়ালে চলে। ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, মানুষ অনিশ্চয়তা একেবারেই পছন্দ করে না। আপনারা যদি জানতে চান, এখন যে নীরবতা চলছে, সেটির আড়ালে কিছু ঘটছে কি না? তাহলে উত্তর হলো- হ্যাঁ।’...