আলিফের ভাইয়ের মামলা পিবিআইয়ে
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের করা বিস্ফোরক আইনের মামলার তদন্তভার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ থেকে সরিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেওয়া হয়েছে। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন। এ সময় শুনানিতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল। বাদীপক্ষের আইনজীবী সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, এতদিন পরও মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবং তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষের কারণ...