টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন
অনেকেই বাড়িতে টবে গাছ লাগাতে পছন্দ করেন। বিশেষ করে শহরাঞ্চলে অনেক বাড়ির বারান্দায় কিংবা ছাদে টবে শোভা পায় নানা জাতের গাছ। কিন্তু অনেক সময় নিয়মিত পানি ও পর্যাপ্ত রোদ পাওয়ার পরও হঠাৎ করেই গাছ শুকিয়ে যেতে শুরু করে,এর বৃদ্ধি থেমে যায়। বেশিরভাগ ক্ষেত্রে টবের মাটি খুঁড়লে দেখা যায়,সেটি শক্ত হয়ে প্রায় পাথরের মতো হয়ে গেছে। রোজ পানি দিলেও টবের ভিতরে লুকিয়ে থাকে আসল সমস্যা। আসলে দীর্ঘদিন ধরে একই মাটিতে পানি দেওয়া হলেও যদি মাটি আলগা না করা হয়, তাহলে তার মধ্যে থাকা বাতাসের পরিমাণ কমে যায়। সেই সঙ্গে মাটি শক্ত ও জমাট বেঁধে যায়। তখন গাছের শিকড় ঠিক মতো শ্বাস নিতে পারে না। শুধু তাই নয়, গাছ ঠ...